Posts

Showing posts from September, 2024

ভারতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

Image
  মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী, গোপালগঞ্জ, নড়াইল, বগুড়াসহ বিভিন্ন এলাকায় স্থানীয় সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া জামিয়া ইসলামিয়া আজিজিয়া শামসুল উলুম মাদ্রাসার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা শাখা। শুক্রবার জুমার নামাজের পর তারা এ কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলামের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে হেফাজতের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা শাহ জালাল, মাওলানা ওসমান গনী, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা শুআইব আহমেদ প্রমুখ বক্তব্য দেন। মাওলানা আবদুল্লাহ বলেন, ‘গত আগস্ট মাসে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে...

বৃষ্টির আগে বাংলাদেশ–ভারত সমানে সমান

Image
কানপুরে বৃষ্টি পড়ছিল গতকাল রাত থেকেই। কখনো ঝিরিঝিরি, কখনো অঝোর ধারায়। আজ সকালে বৃষ্টি না এলেও আকাশ ছিল মেঘলা। যে কোন সময় বৃষ্টি নামবে, অবস্থাটা ছিল এমন। এর মধ্যেই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় ভরে যায় দর্শকে। তিন বছর পর ঘরের মাঠে টেস্ট ম্যাচ হচ্ছে, সেই রোমাঞ্চ অনুভব করতেই ঝড়বৃষ্টির উপেক্ষা করে মাঠে এসেছে শিক্ষার্থীসহ সাধারণ দর্শক। কিন্তু বৃষ্টি কেড়ে নিল কানপুর টেস্টের প্রথম দিনের প্রায় দুই সেশনের খেলা। সারা দিনে খেলা হয়েছে  মাত্র ৩৫ ওভার , এই সময়ের মধ্যে বাংলাদেশ দল যা ব্যাটিং করেছে, তা প্রশংসা করার মতো। বৃষ্টিতে দিনের খেলা আগেভাগেই শেষ হওয়ার আগে ৩ উইকেট ১০৭ রান করেছে বাংলাদেশ।   আগের রাতের বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হলো নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। টসে জিতে ভারত বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। লাঞ্চ বিরতি পর্যন্ত ২৬ ওভার খেলা হয়। এরপর আবার বৃষ্টি নামলে ৪০ মিনিট খেলা বন্ধ ছিল। সে সময় দুই দল লাঞ্চ বিরতিতে যাওয়ার খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু দ্বিতীয় সেশনে মাত্র ৯ ওভার খেলা হওয়ার পর ঝুম বৃষ্টি নামে। এতটাই যে আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণ...

সাদমানের আউটে ডিআরএস নিয়ে প্রশ্ন তামিমের, শুধরে দিলেন শাস্ত্রী

Image
  কানপুর টেস্টে আজ প্রথম দিনে  বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম এলবিডব্লু হন। রিভিউ নিয়ে তাঁর উইকেটটি তুলে নেয় ভারত। সাদমানের আউটটি নিয়ে ধারাভাষ্যকক্ষে হালকা তর্কও হয়ে গেছে তামিম ইকবাল ও রবি শাস্ত্রীর মধ্যে। বাংলাদেশ ইনিংসের ১৩তম ওভারে আকাশ দীপের লেংথ বল একটু লাফিয়ে খেলতে গিয়ে ব্যাটে পাননি সাদমান। বল তাঁর প্যাডে লাগার সঙ্গে সঙ্গেই আউটের আবেদন করেন ভারতের পেসার আকাশ দীপ। বাকি ফিল্ডাররাও আবেদন করেন। আম্পায়ার আউট দেননি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, বল লেগ স্টাম্পের পাশ দিয়ে বের হয়ে যেত। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নেন। টিভি রিপ্লে দেখেও মনে হয়েছে বল লেগ স্টাম্পের পাশ দিয়ে বের হয়ে যেত। কিন্তু বল–ট্র্যাকিং প্রযুক্তিতে দেখা যায় বলটা লেগ স্টাম্পেই আঘাত হানত। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ায় মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবরো নিজের সিদ্ধান্ত পাল্টে সাদমানকে আউট ঘোষণা করেন।

সাকিবের ঘোষণায় হতভম্ব ভারতীয় সাংবাদিকেরাও

Image
  সকাল থেকেই কানপুরের আকাশ ভারী, মেঘে ঢাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কোথাও কোথাও মেঘ ভেঙে ঝরল ঝিরিঝিরি বৃষ্টি। গ্রিন পার্ক স্টেডিয়ামের ভেতর ঢুকেই দেখা গেলে মোটা ত্রিপলে ঢাকা উইকেটের আশপাশ। পরিস্থিতি কেমন যেন ঘোলাটে। এই পরিবেশে নতুন মাত্রা যোগ করল কানপুর টেস্ট ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সাকিব আল হাসানের আগমনের খবরে। প্রেসবক্সে বাংলাদেশি সাংবাদমাধ্যমের তৎক্ষণাৎ তোড়জোড় শুরু হলো সংবাদ সম্মেলনকক্ষে যাওয়া নিয়ে।  বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজারের রাবিদ ইমাম এলেন বার্তা পাঠানোর মিনিট দশকের মধ্যে শুরু হলো সাকিবের সংবাদ সম্মেলন। মিনিট বিশেকের এই সংবাদ সম্মেলনে সাকিব তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ঘোষণা করবেন, সেটি কেউ আঁচ করতে পারেননি। বিভিন্ন প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে রুমে পিনপন নীরবতা। অবশেষে সংবাদ সম্মেলনের শেষের দিকে এক প্রশ্নে সাকিব বললেন, ‘কানপুর টেস্টের পর দেশের মাটিতে লাল বলে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের ক্যারিয়ারের ইতি দেখছেন। এ নিয়ে ফারুক ভাইয়ের (বিসিবি সভাপতি) সঙ্গে কথা হয়েছে। যদি দেশে আসার পরিস্থিতি আমার জন্য অনুকূলে থাকে আমি দেশে এ...

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান

Image
  সাকিব আল হাসান  (জন্ম: ২৪ মার্চ ১৯৮৭) একজন  বাংলাদেশী   ক্রিকেটার  ও  রাজনীতিবিদ । তিনি  টেস্ট ,  ওডিআই  ও  টি-টোয়েন্টিতে   বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের  সাবেক অধিনায়ক এবং  মাগুরা-১  আসনের সাবেক  সাংসদ । [ ৮ ]  তিনি বামহাতি মিডল অর্ডার  ব্যাটার  এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়। [ ৯ ]  ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডার এর রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র‍্যাংকিং ধরে রেখেছেন। [ ১০ ]  তিনি  ইএসপিএন  দ্বারা বিশ্বের ৯০তম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন। [ ১১ ]  ২০২২ সাল পর্যন্ত, তিনি  টি২০ বিশ্বকাপে  সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। [ ১২ ] ব্যক্তিগত তথ্ য জন্ম ২৪ মার্চ ১৯৮৭  (বয়স ৩৭) মাগুরা ,  খুলনা ,  বাংলাদেশ ডাকনাম ফয়সাল [ ১ ] উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার) ব্যাটিংয়ের ...

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

Image
  টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। সাকিব এর অবসর সম্পর্কে কি বলে ভারতীয় সাংবাদিকরা ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। ওয়ানডে ক্রিকেট নিয়ে তাঁর পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন। সাকিব এর ডাক নাম কি ফয়সাল? বিস্তারিত আজ সাকিবকে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেইলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদের বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকে...